সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী

সৌদি আরবে পুরুষদের তুলনায় নারীদের গড় বেতন বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পুরুষদের তুলনায় নারীদের গড় বেতন বেশি। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে আল-ওয়াতান পত্রিকার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি গেজেট। মিডলইস্ট ডট ইন টুয়েন্টি ফোর।

প্রতিবেদনে বলা হয় ২০২০ সালে নারীদের গড় মাসিক বেতন ছিল ৪১০৫ রিয়াল আর পুরুষদের বেতন ছিল ৩৯৪৪ রিয়াল।

যদিও প্রতিবেদন বলছে, এ সময়ে নারীদের বার্ষিক বেতন বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে লিঙ্গবৈষম্য পুরোপুরি দূর হয়নি।

তথ্য বিশ্লেষণে দেখা যায় ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে পুরুষদের গড় বেতন ছিল ১৮২০ ডলার, আর নারী সহকর্মীদের বেতন ছিল ১১৯০ ডলার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ