বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

কারাগার থেকে পালানো শেষ দুই ফিলিস্তিনিও আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো শেষ দুই ফিলিস্তিনিকে আটক করেছে  দখলদার দেশটি।

রোববার স্থানীয় সময় ভোরের আগে পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে আটক করা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচয় আদ্রাই জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের ঘিরে ফেলা হয়। পরে বাধ্য হয়ে দুইজন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজন নায়েফ কামামজি অন্যজন মুনাদেল ইয়াকুব ইনফিয়াত।

দুই সপ্তাহ আগে জেল থেকে ছয় ফিলিস্তিনি পালানোর পর তাদের ধরতে ইসরায়েল ব্যাপক অভিযান শুরু করে। এসময় তাদের খুঁজে না পেয়ে বন্দিদের আত্মীয়দের তুলে নিয়ে যায় বর্বর ইসরায়েলের সেনারা।

এর আগে পলাতক বাকি ৪ জনকে উত্তর ইসরায়েলের আরব শহর নাজারেথের কাছ থেকে ধরা হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ