বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

‘নিরাপদ ওমরাহ’ বাস্তবায়নের পর ওমরাহ পালন করেছেন ১ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ‘নিরাপদ ওমরা মডেল’ বাস্তবায়নের পর ১ কোটি মানুষ ওমরা সম্পন্ন করেছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৪৪৩ হিজরী বছরে ওমরাহ পালন করতে ইচ্ছুকদের ভিসা দেয়া শুরু করেছে দেশটি। এরপর বিভিন্ন দেশ থেকে ১২ হাজারের অধিক মানুষ ওমরার জন্য আবেদন করেছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রশাসন সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করা হচ্ছে। আল্লাহর মেহমানদের সেবার জন্য  ওমরাকারী ও এবাদতকারীর সংখ্যা ৩৫ লাখ করার চেষ্টা করা হচ্ছে।

হজ ও ওমরা প্রতিমন্ত্রী ড. আব্দুল ফাতাহ মুশাত বলেন, বর্তমানে দৈনিক ওমরা আদায়কারীর সংখ্যা ৭০ হাজার। যা আট ভাগে বিভক্ত। ‘তাওয়াক্কালনা’ ওয়েবসাইটের মাধ্যমে নামাজ ও হজের অনুমতি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন নেয়া ওমরা ও নামাজ আদায়ের জন্য অন্যতম শর্ত। বিদেশ থেকে আগত ওমরাকারীদের অবশ্যই নিজ দেশের অনুমোদিত টিকা সনদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

উল্লেখ্য, করোনা মহামারির প্রথম ঢেউয়ের পর গত বছরের ৪ অক্টোবর ওমরাহ পালনের জন্য খুলে দেয়া হয়েছিল হারামাইনের দুয়ার। চালু করা হয়েছিল ‘নিরাপদ ওমরাহ’ পদ্ধতি। করোনার শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে হজ ও নামাজে গুরুত্ব দিয়েছেন হারামাইন কর্তৃপক্ষ।

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ