সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে, ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ডুবে ভোলা দাশ (৩৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা অন্য দুই যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠে প্রাণে বেঁচে যান বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকার তুরাগ নদে এ ঘটনা ঘটে।

নিহত ভোলা দাশ আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকার মৃত তিলা দাশের ছেলে।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকারে ভোলা দাশসহ দুজন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদে পড়ে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে চালকসহ দুজন বের হতে পারলেও আটকা পড়েন ভোলা দাশ।

পরে আশুলিয়া থানা পুলিশ এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই আউয়াল হোসেন বলেন, ঘটনার পর পুলিশ পাথচারীদের সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ