বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

পাকিস্তানে এবার বোর্ড পরীক্ষায় ফেল করবে না কোনো শিক্ষার্থী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।। পাকিস্তানে এবার বোর্ড পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলেও পাস করিয়ে দেয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদের সভাপতিত্বে গত সোমবার ইন্টার-প্রভিন্সিয়াল এডুকেশন মিনিস্টারস কনফারেন্সে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে ফেল করে, তাহলে তাকে শতকরা ৩৩ ভাগ নম্বর দেয়া হবে। বৈঠকে মন্ত্রীরা মত দেন করোনা মহামারির কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের (এসএসসি এবং এইচএসসি) পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জটিলতার মুখে পড়েছে শিক্ষার্থীরা। এজন্য তাদেরকে ছাড় দেয়া উচিত।

শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত বলেছেন, কোনো শিক্ষার্থী যেকোনো বিষয়ে শতকরা ৩৩ নম্বর অর্জনে ব্যর্থ হলেই তাকে ৩৩ নম্বর দেয়া হবে। সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে সবার সম্মতিতে।

তিনি আরও বলেন, সিন্ধুসহ সব প্রদেশের শিক্ষামন্ত্রীরা এই বৈঠকে সশরীরে এবং অনলাইনে যোগ দিয়েছিলেন এবং তারা মত দিয়েছেন। তবে পরীক্ষার সিলেবাস কমিয়ে আনা বা পরীক্ষার নির্ধারিত সময়সীমা পরিবর্তন করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। সূত্র: ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ