সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

প্রিন্সিপাল হাবিবুর রহমান রহ. এর ছেলে মাওলানা তায়েফ বিন হাবীব আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দেশের প্রথিতযশা প্রয়াত আলেমেদ্বীন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ. এর সর্বকনিষ্ঠ সাহেবজাদা মাওলানা তায়েফ বিন হাবীব আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা তায়েফ বিন হাবীব বেশকিছুদিন আগে অসুস্থ হয়ে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসার পর তার অবস্থার কোনো উন্নতি না হওয়ার সম্ভাবনা দেখা দিলে ডাক্তারের পরামর্শে তাকে স্বজনদের কাছে বাড়িতে নিয়ে আসা হয়। আজ রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

আগামীকাল (সোমবার) ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মাওলানা তায়েফ বিন হাবীব দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী এবং ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। কিছুদিন আগে তিনি দেশে বেড়াতে আসেন। তার পরিবার সূত্রে জানা যায়, তিনি লেখাপড়া করেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজ জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসায়। সেখান থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করে প্রবাসে পাড়ি জমান।

তার পরিবার সূত্রে আরো জানা যায়, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ. এর সহধর্মিনী ও বড়ছেলে মাওলানা সামিউর রহমান মুসার সমধর্মিনীও অসুস্থ। তাদের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ