সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

বিদেশি পর্যটকদের জন্য সীমানা খুলে দিতে যাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর বিদেশি পর্যটকদের জন্য সীমানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছে ভারত।

আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। মহামারিতে বিপর্যস্ত পর্যটন খাতকে গতিশীল করতে বিনামূল্যে পাঁচ লাখ ভিসা দেয়া হবে।

এই সুবিধার কারণে দেশটিতে ভ্রমণের ব্যাপারে স্বল্প সময়ের মধ্যেই পর্যটকরা আগ্রহী হয়ে উঠবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ৩১ মার্চ পর্যন্ত এই ভিসা সুবিধা দেয়া হবে। শুধু প্রথম ৫ লাখ আবেদনকারীই পাবেন এই সুবিধা। এজন্য ১শ কোটি রুপি খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে টিকা সনদের মতো শর্ত প্রযোজ্য হবে কি-না, তা নিয়ে কাজ করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর মার্চে লকডাউন জারির পর দেশটির পর্যটন ও বিমান চলাচল খাতে ব্যাপক প্রভাব পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ