সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপালকে বিজয়ী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বৈধ প্রার্থীর দুইজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ৭ অক্টোবর ভোটগ্রহণের সুযোগ থাকছে না। যেহেতু রোবাবার (১৯ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, সেহেতু সোমবার একমাত্র প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার দুইদিন পর শনিবার ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

ডা. প্রাণ গোপাল দত্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই চিকিৎসক দীর্ঘদিন ধরে চান্দিনার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন। এলাকাবাসীর কাছে তার ভালো গ্রহণযোগ্যতা রয়েছে।

ডা. প্রাণ গোপাল দত্ত জানান, চান্দিনা উপজেলায় রাস্তঘাটের উন্নয়ন ও শিক্ষা বিস্তারে তিনি গুরুত্ব দেবেন। মাদক, সন্ত্রাস নির্মূলে যা যা করণীয় তা করবেন। এ ছাড়া স্বাস্থ্য খাতে গুরুত্ব দেবেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ