সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

প্রিন্সিপাল হাবিবুর রহমান রহ. এর ছোট ছেলের ইন্তেকালে যুব জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট কাজির বাজার মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রহ. ছোট ছেলে মাওলানা ফজলুর রহমান তায়েফ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যুব জমিয়ত সিলেট মহানগরীর নেতৃবৃন্দ।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শোক প্রকাশ করেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবীর আহমেদ, সহ মাওলানা আসাদুর রহমান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন,সহসাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমেদ,সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

শোক বার্তায় নেতৃবৃন্দ মাওলানা ফজলুর রহমান তায়েফ এর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য সিলেটের প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের কনিষ্ঠ পুত্র মাওলানা ফজলুর রহমান তায়েফ গতকাল (১৯ সেপ্টেম্বর) রোববার রাত ৯ টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। তিনি মা ,৩ ভাই ও ৩ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ