বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

রাশিয়ার নির্বাচনে ফের পুতিনের দল জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নির্বাচনে ফের জয়ী হওয়ার ঘোষণা দিয়েছে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। দলের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনদিনের নির্বাচন শেষে আংশিক ভোট গণনায় দেখা গেছে, প্রতিদ্বন্দীদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। অবশ্য আগের তুলনায় তাদের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে।

সোমবার প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেন্ট্রাল ইলেকশন কমিশন জানিয়েছে, ইউনাইটেড রাশিয়া প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ২০ শতাংশের কম ভোট।

ভোটের সর্বশেষ ফলাফল অনুযায়ী, পুতিনপন্থি দলের বড় জয়ের লক্ষণ দেখা গেলেও গত নির্বাচনের তুলনায় তাদের এবারের অবস্থান বেশ খারাপ। ২০১৬ সালের ওই নির্বাচনে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছে ইউনাইটেড রাশিয়া।

জীবনযাত্রার মানে অবনতি ও ক্রেমলিনের সমালোচক আলেক্সেই নাভালনির তোলা দুর্নীতির অভিযোগে ভোটব্যাংকে টান পড়েছে পুতিনপন্থিদের। নাভালনি-মিত্রদের পরিকল্পিত নির্বাচনী প্রচারণাতেও ক্ষতি হয়েছে বেশ।

ক্রেমলিন সমালোচকদের অভিযোগ, এবারের নির্বাচনও ছিল ভুয়া। তাদের দাবি, অবাধ নির্বাচন হলে ইউনাইটেড রাশিয়ার ফলাফল আরও বেশি খারাপ হতো।

তবে জয়ের ব্যাপারে এখনও পুতিন কোনো বক্তব্য দেননি। যতই দিন যাচ্ছে এই রুশ নেতা যেন আরও শক্তিশালী হয়ে উঠছেন। ৬৮ বছর বয়সী পুতিন এখনও বহু রাশিয়ানের কাছে বেশ জনপ্রিয়।

নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছে ডানপন্থি এলডিপিআর। তারা ৭ দশমিক ৫৬ শতাংশ ভোট পেয়েছে। চতুর্থ অবস্থানে থাকা কেন্দ্রীয় বামপন্থি ফেয়ার রাশিয়া পেয়েছে ৭ দশমিক ৩৮ ভাগ ভোট।

এর আগেও নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। এবারও তার বাইরে যেতে পারেনি রাশিয়া। তিনদিন ধরে চলা ভোটের বেশ কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে ভোটার এবং সরকারি কর্মকর্তারা ব্যালট বাক্সে একের বেশি ভোটার স্লিপ রাখছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ