বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

রাশিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পার্ম শহরের একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় সোমবার সকালে ওই হামলাকারী ক্যাম্পাসে ঘোরাফেরা করার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে আটজন নিহত হন। দেশটির কর্তৃপক্ষের বরাত বিবিসি জানিয়েছে এ তথ্য।

হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী মস্কো থেকে ১৩০০ কিলোমিটার( ৮০০ মাইল) দূরে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ভবনের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন, কেউ লাফ দিয়ে ফটকের বাইরে চলে যান। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির পুলিশ বলছে, হামলাকারীকে শনাক্ত করা গেছে। এদিকে প্রাথমিক তদন্তে রাশিয়ার তদন্ত কর্মকর্তাদের কমিটি জানিয়েছে, হামলাকারী সম্ভবত বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ