সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

রিজেন্টকাণ্ড: মামলার আসামি এবার স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রিজেন্টকাণ্ডে প্রথমে মামলায় বাদ দেওয়া হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের নাম এসেছে দুদকের চার্জশিটে।

অনুসন্ধানের শুরুতে তার নাম বাদ দিয়ে মামলা করা হলেও তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় আবুল কালাম আজাদসহ ছয়জনকে অভিযুক্ত করে দেয়া তদন্ত প্রতিবেদন সোমবার (২০ সেপ্টেম্বর) অনুমোদন দেয় দুদক।

লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সম্পাদন ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে তিন হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা কথা বলে তিন হাজার ৫০০ টাকা হিসেবে মোট এক কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা গ্রহণ করে আত্মসাৎ করে রিজেন্ট হাসপাতাল।

এ ছাড়া করোনাকালে হাসপাতালটির চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মকর্তাদের খাবার খরচ বরাদ্দ মাসিক চাহিদা হিসেবে এক কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আদায়ের অভিযোগ রয়েছে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে।

সবমিলে ৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হাসপাতাল পরিচালক আমিনুল হাসান, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমসহ পাঁচজনের বিরুদ্ধে ২০২০ এর সেপ্টেম্বরে মামলা করে দুদক। সেখানে বাদ পড়ে চুক্তিসম্পাদনে উপস্থিত থাকা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের নাম। প্রায় এক বছর পর মামলার তদন্তে সাবেক এই মহাপরিচালককে সম্পৃক্ত করে দুদক।

সোমবার সকালে অর্থ অত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মামলায় আবুল কালাম আজাদসহ ৬ জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দেয় কমিশন।

উল্লেখ্য, গত বছরের ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র‌্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে সিলগালা করে। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ