সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

রুশ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলোপাথারি গুলির ঘটনা ঘটেছে। আজ সোমবার চালানো এই গুলিতে অন্তত ৮ ব্যক্তি নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

একই সঙ্গে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

রাশিয়ার অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, সোমবার দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত পারম স্টেট ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটেছে। এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ গুলি ছোড়ে। গোয়োন্দারা সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে আহতাবস্থায় আটক করেছে।

উল্লেখ্য, রাশিয়ায় চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন নির্বিচার গুলির ঘটনা ঘটল। দেশটির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে গুলির ঘটনা খুবই কম ঘটে। পাশাপাশি দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও অনেক কঠিন।

রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। তাতে দেখা যায়, ক্যাম্পাসের মধ্য দিয়ে হাঁটছেন আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি। তার গায়ে কালো রঙের পোশাক এবং মাথায় হেলমেট। এ সময় শিক্ষার্থীদের ভবনের জানালা দিয়ে বের হয়ে লাফিয়ে পড়তেও দেখা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ