বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

স্পেনের ক্যানেরি দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের ক্যানেরি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে আকাশের দিকে ক্রমাগতভাবে লাভা উদগিরণ হচ্ছে এবং দ্বীপের দক্ষিণের নিকটবর্তী গ্রামগুলোতে তা ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির সরকার জানায় রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে কুম্ব্রে ভিজা জাতীয় উদ্যানের কাছে এ ঘটনা ঘটে। কয়েকশ মিটার লম্বা ও দশ মিটার চওড়া লাভার স্রোত রাস্তা অতিক্রম করে ঘর-বাড়িতে প্রবেশ করছে।

ক্যানেরি দ্বীপগুলোর মধ্যে সব চেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম। এখানে এক সপ্তাহ কম্পনের পর এ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। হতাহতের ঘটনা এড়াতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে লাল লাভা আকাশের দিকে কয়েকশ মিটার উপরে উঠছে। এসময় ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। গলিত লাভা পাহাড় গড়িয়ে বন ও কৃষিজমির দিকে ছড়িয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দা ইসাবেলা ফুয়েন্টিস (৫৫) স্পানিশ টেলিভিশনে এক সাক্ষাতকারে জানান, আগ্নেয়গিরির হঠাৎ বিস্ফোরণে আমি আতঙ্কিত হয়ে পড়ি। সাংবাদিকদের জন্য এটি দর্শনীয় হলেও আমাদের জন্য অনেক মর্মান্তিক। আমার কিছু আত্মীয়-স্বজনের বাড়িতেও লাভা ছড়িয়ে পড়েছে।

ক্যানেরি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা ভিক্টর তোরেস রোববার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ৫০ হাজার মানুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আরও অনেক মানুষকে উদ্ধারের প্রয়োজন হতে পারে। যেহেতু লাভা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেন জায়গাটিতে প্রায় ১৭-২০ মিলিয়ন ঘনমিটার লাভা রয়েছে।

আগ্নেয়গিরিটিতে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটে ১৯৭১ সালে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ