বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

যানবাহনের বাড়তি চাপ, দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ও দক্ষিণাঞ্চলের যানবাহনের বাড়তি চাপ পড়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ঘাট এলাকায় দেখা যায়, পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পারাপারের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ।

ফলে আটকা পড়েছে অপচনশীল পণ্যবাহী ট্রাক। ফলে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় চার কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

এদিকে দিনের পর দিন আটকে থেকে ভোগান্তি পড়েছেন অপচনশীল পণ্যবাহী ট্রাকের চালকরা।

চালকরা জানান, ফেরিতে নদী পার হতে ট্রাকগুলোকে সিরিয়াল পেতে কয়েকদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। খোলা আকাশের নিচে টয়লেট, গোসল ও খাবার সমস্যায় পড়তে হচ্ছে। রয়েছে চোরের উপদ্রবও। দরকারি জিনিসপত্র, টাকা-পয়সা ও মোবাইল চুরির আশঙ্কায় রাত জেগে থাকতে হচ্ছে তাদের।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, যাত্রীবাহী যানবাহন পারাপার চলমান রয়েছে। সড়কে কিছু ট্রাক সিরিয়ালে আছে, যার চাপও দ্রুত কমে যাবে। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পর্যাপ্ত ফেরি চলাচল করছে। মূলত অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যাত্রীবাহী যানবাহনকে বেশি গুরুত্ব দেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ