আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.) ছিলেন বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের পথিকৃৎ এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের স্থপতি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, দার্শনিক ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.) ছিলেন বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের পথিকৃৎ। তিনি তাঁর লেখনীর মাধ্যমে সর্বপ্রথম বাংলাভাষীদের সামনে ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।
তিনি ইসলামের অর্থনীতি, ইসলামের রাজনীতি, ইসলামের শিক্ষা ও সংস্কৃতি তথা মানুষের জীবনের সকল দিক সমূহের উপর শতাধিক মৌলিক গ্রন্থ রচনা করে ইতিহাসে অমর হয়ে রয়েছেন।
তিনি বিশ্বের বিভিন্ন ভাষায় পবিত্র কালামে পাকের তাফসির সহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে রচিত গ্রন্থসমূহের বাংলা অনুবাদ করে বাংলাভাষীদের ইসলামী জ্ঞান আহরণের সুযোগ করে দিয়েছেন। ইসলামকে সমাজ ও রাষ্ট্রীয় ভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য এতদাঞ্চলের জনগণকে সংগঠিত করেছেন। তিনি ছিলেন বাংলায় ইসলামী আন্দোলনের স্থপতি। সারা জীবন তিনি ঐক্যের জন্য কাজ করেছেন।
ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তিনি সেখানেও ইসলামের অনুকূলে বিভিন্ন সংস্কার কার্যক্রম অব্যাহত রেখেছেন।
আজকের দিনে ইসলাম ও মুসলমানদের এই দুর্দশাপূর্ণ অবস্থায় মওলানা মুহাম্মাদ আবদুর রহীমের বড় প্রয়োজন ছিল। বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে রূপরেখা রেখে গেছেন। আর সেই চিন্তাদর্শন ও আদর্শের আলোকে সমাজ গঠনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব।
আলোচকগণ মওলানা মুহাম্মাদ আবদুর রহীমের লেখা বিভিন্ন গ্রন্থ সমূহ ব্যাপকভাবে প্রকাশনা ও প্রচারের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে মওলানাকে পরিচিত করা খুবই প্রয়োজন।
বক্তাগণ, ৯ অক্টোবর ২০২১ শনিবার বিকাল ৩.৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মওলানা আকরাম খাঁ হলে ইসলামী ঐক্য আন্দোলন এর উদ্যোগে আয়োজিত ৩৪তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত “ইসলামী সমাজ প্রতিষ্ঠায় মওলানা আবদুর রহীম (রহ) এর চিন্তাদর্শন” শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন মওলানা আবদ