রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

দুর্নীতির তদন্তের মধ্যেই অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত চলার মধ্যে শনিবার তিনি পদত্যাগ করলেন।

২০২০ সালের জানুয়ারি থেকে দেশটির চ্যন্সেলরের দায়িত্ব পালন করে আসছিলেন সেবাস্তিয়ান কুর্জ। এর আগে, ২০১৭ সালে রক্ষণশীল ওভিপি পিপলস পার্টির চেয়ারম্যান হন এবং সে বছরের শেষ দিকে নির্বাচনে জয়ী হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান হন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, সরকারি অর্থ দলীয় রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছিল কুর্জের বিরুদ্ধে। এ ঘটনায় তিনিসহ মোট ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

গত বুধবার অস্ট্রিয়ার ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড করাপশন বিষয়ক প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সেবাস্তিয়ান কুর্জসহ ১০ জন এবং ৩টি সংস্থার বিরুদ্ধে ‘বিশ্বাস ভঙ্গ, দুর্নীতি, ঘুষের’ সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তদন্ত চলছে।

প্রসিকিউটররা ইতোমধ্যে চ্যান্সেলরি, অর্থ মন্ত্রণালয় এবং চ্যান্সেলরের সিনিয়র সহকারীদের বাড়ি ও অফিসে অভিযান চালায়। তবে, কুর্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

পদত্যাগের পর তিনি চ্যান্সেলর হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের নাম প্রস্তাব করেছে।

-এএ