আওয়ার ইসলাম ডেস্ক: কোনো কোনো মুসলিমকেও কখনো কখনো সগর্বে বলতে শোনা যায়- ‘আমি দাড়ি-টুপিওয়ালা মানুষ দেখতে পারি না’! একে তো এটি একটি ঔদ্ধত্যপূর্ণ বাক্য, সাথেসাথে তা ব্যক্তির কূটিল মানসিকতারও প্রকাশ। দ্বিতীয়ত সে এর প্রকাশ করছে-সকলের সামনে, উঁচু গলায়। আল্লাহ্র পানাহ-তার এ বাক্য থেকে, তার এ মানসিকতা থেকে!
এমন কথা বলার কয়েকটি কারণ থাকতে পারে। এক হল, কোনো দাড়ি-টুপিওয়ালা মানুষ তার সাথে খারাপ আচরণ বা প্রতারণা করেছে, একারণে সে তাকে অপছন্দ করে; সেখান থেকেই এমন কথা বলেছে। এমন যদি হয় তাহলে তো বিষয়টি শোধরানো সম্ভব, তাকে বোঝানো সম্ভব-কোনো একজনের অন্যায়ের কারণে তার মতো লেবাস-সুরতের সকল মানুষকে খারাপ বলাটা সমীচীন নয়।
আর নবীজীর সুন্নত হিসেবে দাড়ি রাখা, টুপি পরিধান করা, দ্বীনদারদের লেবাস গ্রহণ করা প্রশংসনীয় কাজ; কিন্তু কারো সাথে খারাপ আচরণ করা বা প্রতারণা করা কারো জন্যই সমীচীন নয়; তার জন্য আরো সতর্ক থাকা উচিত; কারণ, তার বাহ্যিক সুরত বলে-সে এমন কাজ করবে না।
এ তো গেল একদিক। এটি শোধরানো কঠিন কিছু নয়। কিন্তু যদি অন্য কোনো কারণে সে এমনটি বলে থাকে-যেমন, দ্বীনদার মানুষের প্রতি অবজ্ঞা, দাড়ি-টুপির প্রতি অবজ্ঞা, তাহলে তো ঈমানের খতরা! এ অবস্থা হলে নিজের ঈমানের খবর নেওয়া দরকার-
আমার মাঝে নেফাক-মুনাফেকী নেই তো! কারণ আমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালবাসা তো আমার ঈমান; তাঁর তো দাড়ি ছিল, তিনি তো টুপি পরিধান করতেন। আমার মাঝে যদি সত্যিকারের ঈমান থেকে থাকে তাহলে দাড়ি-টুপির প্রতিও আমার ভালবাসা-ভালোলাগা থাকবে!
নবীজীর পর সাহাবা-তাবেয়ীন, তাবে তাবেয়ীন, আইম্মায়ে মুজতাহিদীন, পীর-আউলিয়া থেকে নিয়ে উম্মাহ্র আলেমগণ দাড়ি-টুপিওয়ালা ছিলেন। তাঁদের অনুসরণেই সাধারণ দ্বীনদার মুমিন-মুসলিমরাও দাড়ি-টুপি গ্রহণ করেছে। কারণ যে যাকে পছন্দ করে, তার সাথে তার হাশর হবে। ফলে মুমিনরা চায়-সীরাতে-সুরতে নবী-সাহাবীদের মতো হতে; তাঁদের আদর্শ গ্রহণ করতে। লেবাস-সুরতে তাদের সাদৃশ্য অবলম্বন করতে। কারণ, তারা নবী-সাহাবীদের দলভুক্ত হওয়ার প্রত্যাশী; অখেরাতে তাঁদের সঙ্গলাভের প্রত্যাশী। ফলে দাড়ি-টুপি দ্বীন-ঈমানেরই একটি নিদর্শন।
এখন দ্বীন-ঈমানের একটি নিদর্শন দাড়ি যদি আমি দেখতে না পারি, নবী-রাসূলগণের সাদৃশ্য যদি আমার চোখের কাঁটা হয়; কাফেরদের সাদৃশ্য যদি আমার ভালো লাগে, আমি তাহলে নবীজীর ঐ বাণী স্মরণ করি-
مَنْ تَشَبّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ.
কোনো সম্প্রদায়ের সাদৃশ্য যে গ্রহণ করে সে তাদেরই একজন। -সুনানে আবু দাউদ, হাদীস ৪০৩১
হাদীস শরীফে দাড়িকে ‘ফিতরাà¦