বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২৪ কোটির বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাত্র ২৩ দিনে সারা বিশ্বে আরও এক কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন সারা বিশ্বের ২৪ কোটির বেশি মানুষ।

দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২৪ কোটি ৪ লাখ ২৬ হাজার ৯৮৯ জন মানুষ। মারা গেছে ৪৮ লাখ ৯৭ হাজার ৯৭৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৬২ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার ১২ জন। মারা গেছে ৭ লাখ ৪১ হাজার ৮৯৩ জন।

৩ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৫৯২ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৫১ হাজার ৮৪৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ১৬ লাখ ১২ হাজার ২৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ২ হাজার ২০১ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

যুক্তরাজ্যে ৮৩ লাখ ১৭ হাজার ৪৩৯ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ২৩৭ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ৭৮ লাখ ৯২ হাজার ৯৮০ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ২০ হাজার ৩১৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ২৯। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৭ হাজার ৭৩৭ জন। একই সময়ে করোনা আক্রান্ত ৫১৮ জনকে শনাক্ত করা হয়েছে। মোট ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ