রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ ৭৬তম, ভারত ১০১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব ক্ষুধা সূচক-২০২১ এর ক্রমতালিকায় এক ধাপ পেছালেও সার্বিক সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। অন্যদিকে সাত ধাপ পিছিয়েছে ভারত।

বৃহস্পতিবার প্রকাশিত এ বছরের বিশ্ব ক্ষুধা সূচকের (জিএইচআই) তালিকায় ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। আগের বছর ১০৭টি দেশের মধ্যে ৭৫তম ছিল।

গত বছর ২০ দশমিক ৪০ শূন্য স্কোর নিয়ে বাংলাদেশ ছিল ‘মারাত্মক (সিরিয়াস)’ ক্যাটাগরিতে। এ বছর ১৯ দশমিক ১০ স্কোর নিয়ে রয়েছে ‘মধ্যম (মডারেট)’ ক্যাটাগরিতে।

এ তালিকায় বড় অবনমন হয়েছে আঞ্চলিক পরাশক্তি ভারতের। দেশটির অবস্থান ১০১তম তথা ‘মারাত্মক’ ক্যাটাগরিতে। আগের বছর দেশটি ছিল এই তালিকার ৯৪ নম্বরে।

ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে পাকিস্তান ও নেপালের মতো দেশও। ভারতের আরেক প্রতিবেশী চীন রয়েছে তালিকার একেবারে শীর্ষে।

ক্ষুধা সূচকে মিয়ানমার রয়েছে ৭১তম অবস্থানে। নেপাল ও বাংলাদেশ যৌথভাবে রয়েছে ৭৬ নম্বর স্থানে। পাকিস্তান হয়েছে ৯২তম।

প্রতি বছর আয়ারল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ এবং জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফ’ যৌথভাবে বিশ্বের দেশগুলোর মধ্যে ক্ষুধার পরিমাণ নির্ধারণ করে।

এ ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে সংশ্লিষ্ট দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থান, শিশু স্বাস্থ্য এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে অসাম্যের মতো বিষয়গুলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ