রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুধু কৃষিপণ্য উৎপাদন নয়, বাজারজাতকরণেও জোর দিতে হবে। কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংকসহ বহু আন্তর্জাতিক সংস্থা। সব বাধা দূর করে কৃষিতে ভর্তুকি দিয়ে আসছে সরকার। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ অক্টোবর) তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন গুরুত্ব দিচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাবারে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জমির আইলগুলো তুলে দেওয়া গেলে ফরিদপুর জেলার সমান চাষযোগ্য জমি পাওয়া যেত। বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, জাতির পিতার এই লক্ষ্য নিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ৯৮ সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। সে সময় খালেদা জিয়া বলেছিলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার প্রয়োজন নেই। বিদেশের কাছে পরনির্ভরশীল হওয়ার জন্য বিএনপি এই কথা বলেছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ