বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

দিনাজপুরে বজ্রাঘাতে নিহত ২, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের সদর ও বিরল উপজেলায় বজ্রাঘাতে এক শিশুসহ দু‘জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের রামনগর মাঝাডাঙ্গা গ্রামের মৃত কামিল উদ্দীনের ছেলে বুলবুল হোসেন (৩৪) ও বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের গফরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র সুজ্জাত (১২)।

আহতরা হলেন, রামনগর মাঝাডাঙ্গা গ্রামের আইয়ুব আলীর ছেলে জামাল, একই এলাকার সিরাজুল আলীর ছেলে নাঈম ও গফরাইল গ্রামের রবিউল ইসলাম।

জানা গেছে, শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রামনগর মাঝাডাঙ্গা এলাকার আলুর ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রাঘাতের ঘটনা শুরু হলে তারা পার্শ্ববর্তী একটি গাছের নিচে আশ্রয় নেন। পরে সেখানে বজ্রাঘাতে ৩ জন গুরুত্বর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় বুলবুলকে উদ্ধার করে এবং বাকি দুই কৃষককে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে একই সময় বিরল উপজেলার গফরাইল গ্রামে বাবার সঙ্গে মাঠে কাজ করছিল সুজ্জাত। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রাঘাতের ঘটনায় ঘটনাস্থলেই সুজ্জাত মারা যায়। এ সময় তার বাবা রবিউল ইসলাম সামান্য আহত হয়েছেন।

চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য (মেম্বার) সদস্য পাভেল ইমরান ও রাজারামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য (মেম্বার) জামিল উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ