মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

মান্নতের হজ দ্বারা কি ফরয হজ আদায় হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমার মেয়ে অনেকদিন থেকে অসুস্থতায় ভুগছে। একবার আমি মান্নত করেছিলাম, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলে আমি হজ করব। আল্লাহর রহমতে সে এখন সুস্থ। তাছাড়া আমার উপর আগেই হজ ফরয হয়েছে, যা এখনো আদায় করা হয়নি।

জানার বিষয় হল, আমাকে এখন কয়টি হজ আদায় করতে হবে?

জবাব: প্রশ্নোক্ত অবস্থায় আপনাকে একটি হজ আদায় করলেই চলবে। এর দ্বারা আপনার ফরয হজও আদায় হয়ে যাবে। ঐ কথার জন্য পৃথক হজ আদায় করতে হবে না।

তবে যদি আপনি ঐ কথার দ্বারা ফরয হজের অতিরিক্ত আরো একটি হজ আদায়ের উদ্দেশ্য করে থাকেন তাহলে ফরয হজ ছাড়াও মান্নতের জন্য পৃথক হজ আদায় করতে হবে।

-আলমুহীতুল বুরহানী ৩/৪৯৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২৬৭; আলবাহরুল আমীক ৪/২২১৪; গুনইয়াতুন নাসিক, পৃ. ৩৪৮

-আল কাওসার থেকে নেয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ