বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩১৪ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৭ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫২৯ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন। এর আগে শনিবার (১৬ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ৬ জন। করোনা শনাক্ত হয় ২৯৩ জনের দেহে।

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি, মৃতের সংখ্যা ৫০ লাখ ছুঁইছুঁই আর সুস্থ হয়েছেন প্রায় ২২ কোটি মানুষ।

বাংলাদেশ সময় রোববার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু আরও কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৫৮ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩১৮ জন। এর আগে শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৫৮ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৫৪৪ জন।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪২১ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৫৬৮ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৯ লাখ ৯ হাজার ৬৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ১১ লাখ ৫০ হাজার ৬৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৭৪ হাজার ১৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৪ হাজার ৩৮৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১৫৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৩৮ হাজার ৭২৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ১৯৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৪ লাখ ৪ হাজার ৪৬৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৮ হাজার ৫২৭ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৫৮ হাজার ৩৮৪ জন। মারা গেছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ২৯তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ