বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে শেখ রাসেল দিবস পালন করা হবে। দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’।

‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে জাতীয়ভাবে দেশব্যাপী জেলা-উপজেলা ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হবে।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীর আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব তথ্য জানান।

দিবসটি উপলক্ষে গৃহিত কর্মসূচি: দিবসটি উপলক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং শিক্ষা, শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০টি শেখ রাসেল স্বর্ণপদক দেওয়া হবে। শেখ রাসেল পদকপ্রাপ্ত ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ২০টি ল্যাপটপ, এলইডিপি’র আওতায় মূল অনুষ্ঠানে পাঁচটি এবং নিজ নিজ জেলায় ৩৯৯৫টিসহ মোট ৪ হাজার ল্যাপটপ দেওয়া হবে।

এছাড়া শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদ ৬০টি পুরস্কার বিতরণ করবে। দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আইসিটি বিভাগ ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে আজ (১৮ অক্টোবর) বনানী কবরস্থানে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল সাড়ে ৯টায় আইসিটি বিভাগ ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

দিবসটি উপলক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৩টায় থাকছে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক জাতীয় সেমিনার।

এতে বিভিন্ন শ্রেণিপেশার বুদ্ধিজীবীরা আলোচক হিসেবে অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় বিআইসিসির হল অব ফেমে থাকছে ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এছাড়া আরও বেশকিছু অনুষ্ঠান রয়েছে এদিন।

শেখ রাসেলের জন্মদিন ‍উপলক্ষে দু’টি ই-পোস্টার প্রকাশ: শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে দুটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে। ই-পোস্টার দুটি প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে উভয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে প্রকাশিত একটি ই-পোস্টারের শিরোনাম করা হয়েছে- ‘রাসেল আছে বাংলাদেশের হৃদয়খানি জুড়ে, রাসেল আছে বুকের মাঝে যায়নি মোটেও দূরে। ’

এই ই-পোস্টার দু’টি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ