রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৩৮২ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ১৪ হাজার ৯০ জনে। আর সুস্থ হয়েছেন পৌনে ২১ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৫০৫ জন মানুষ।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৪ হাজার ২৩৫ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৭৩৮ জন।

এর আগে রোববার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৫৮ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩১৮ জন। শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৯৫৮ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৫৪৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৪৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৩২১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৩২৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ