বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে ধারণা করছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে হলের প্রদীপ্ত বিল্ডিংয়ের নয় তলার একটি রুমে প্রথমে আগুন লাগে। পরে এই আগুন কয়েকটি রুমে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২০ মিনিট পর সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতী শহীদ আশা বলেন, ৯টা ১০ মিনিটের দিকে নবম তলায় আগুন লাগে। ওই রুমটি আগে থেকেই বন্ধ ছিল। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিস আসছে। তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ