বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পল্লী বিদ্যুতের লরিচাপায় মাদরাসা শিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে সড়ক দুর্ঘটনায় মাওলানা শহিদ উদ্দিন পিয়াস (৩২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মাওলানা শহিদ উদ্দিন পিয়াস ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর মোল্লা বাড়ির মাইজ উদ্দিন বেলু মেম্বারের ছেলে। সে দেবীপুর সুলতানিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মাওলানা শহিদ উদ্দিন পিয়াস মোটরসাইকেল যোগে ফেনী আসার পথে দেওয়ানগঞ্জ পৌঁছালে পল্লী বিদ্যুতের পিলার পরিবহনের কাজে ব্যবহৃত একটি লরি মোটরবাইকের উপর ছিটকে পড়ে। ওই লরিরচাপায় পিয়াস ঘটনাস্থলেই মারা যান।

আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, লরিটি সামনে আরেকটি পাওয়ার ট্রলির সঙ্গে বাঁধা ছিল। পাওয়ার ট্রলির গতির কারণে এক পর্যায়ে লরিটির রশির বাঁধন খুলে বিচ্ছিন্ন হয়ে মোটরসাইকেল ওপর গিয়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ