বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ড. শেখ আবদুর রহমান সুদাইস কর্তৃক এমপি আবু রেজা নদভীকে বিরল সম্মাননা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে বিরল এক সম্মাননায় ভূষিত করেছেন মসজিদুল হারামাইন প্রেসিডেন্সির প্রধান শেখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস সুদাইস। সৌদি আরবে পবিত্র ওমরা পালন করতে গিয়ে বিরল এই সম্মান অর্জন করেন দুইবারের নির্বাচিত এই সাংসদ।

এসময় তিনি সৌদি সরকারের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন দাতা সংস্থা ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন, সমঝোতা স্মারকের মতো সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।পাশাপাশি পবিত্র কাবা শরিফের গিলাফ তৈরির কারখানা পরিদর্শন করেন।

গতকাল মঙ্গলবার আইআইইউসি’র একটি প্রতিনিধি দল মসজিদুল হারাম ও মসজিদুন নববীর খতিব ড. শেখ আবদুর রহমান আস সুদাইসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. দ্বীন মুহাম্মদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আইআইইউসি’র বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে মসজিদুল হারামাইন প্রেসিডেন্সির প্রধান শেখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস সুদাইসের সম্মাননা ক্রেস্ট ও বিশেষ হাদিয়া প্রদান করেন।

এরপর প্রতিনিধিদল পবিত্র কাবা শরিফের গিলাফ তৈরির কারখানা পরিদর্শনে যান। দ্বিপাক্ষিক বৈঠকের পর কাবা শরীফের গিলাফ তৈরির কারখানা পরিদর্শনের সংবাদ সৌদি গণমাধ্যমে প্রচার করা হয়।

জেদ্দা, মক্কা ও মদিনায় অবস্থানের সময় নদভী সৌদি বাদশার উপদেষ্টা, রাজকীয় পরিবারের সদস্য, সৌদি সরকারের পদস্থ কর্মকর্তা ছাড়াও সৌদি বাদশার নিজস্ব সাহায্য সংস্থা কিং সালমান সেন্টারের উচ্চ পদস্থ কর্মকর্তা, রাবেতা আল আলম আল ইসলামী (ওয়ার্ল্ড মুসলিম লীগ) এর সেক্রেটারি জেনারেল ও সৌদি বাদশার উপদেষ্টা ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা, ওআইসির সেক্রেটারী জেনারেল ড. ইউসুফ বিন আহমদ আল ওতাইমিন, ইসলামিক সলিডারিটি ফান্ড অব ওআইসি প্রধান নির্বাহী ড. আবদুল্লাহ আল কুজাইম, আইডিবির ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মনসুর মুখতার, কিং সউদ বিন সালমান আল সউদ এর ফাইন্যান্সিয়াল এডভাইজার ড. আবদুল কাদের আল মশহুর, শেখ সোলাইমান আর রাজেহী ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল, রেয়াদস্থ আল এহতেছাব সেন্টারের ডাইরেক্টর ড. আবদুল্লাহ আযযাহরানি ও মসজিদে নববীর খতিব ও ইমামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ