মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক ফরিয়াদী উট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একবার একটি উট ছুটতে ছুটতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে উপস্থিত হল। সেখানে এসেই উটটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে মাথা রেখে দিয়ে কাঁদতে লাগল।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, উটটি কি বলছে তােমরা কি তা বুঝতে পারছাে ? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! এই বাকহীন প্রাণীর ভাষা আমরা কেমন করে বুঝবাে?

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উটটি বলছে, যৌবনে যখন আমার দেহ শক্ত-সমর্থ ছিল, তখন আমার মনিব আমাকে দিয়ে কাজ আদায় করেছে।

আজ আমি বৃদ্ধ হয়ে গেছি। দেহে আগের সেই পরিশ্রম করার সামর্থ নেই। তাই মনিব আমাকে জবাই করতে চাচ্ছে। ইয়া রাসূলাল্লাহ! আপনি আমার জীবন রক্ষা করুন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে বললেন, উট তােমার বিরুদ্ধে অভিযােগ করছে। সাহাবী জবাবে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার নির্দেশ পালন করার জন্য আমি প্রস্তুত রয়েছি।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটিকে মুক্ত করে দাও। ফলে সাহাবী উটটি ছেড়ে দিলেন। এক নির্বাক প্রাণীও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণা লাভে ধন্য হল এবং আনন্দ ভরা হৃদয় নিয়ে ফিরে গেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ