বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

স্বামীর হাত-পা টুকরো টুকরো করে রান্নার পাতিলে রাখেন স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাতে ওই বাড়িতে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে রাতে টিটব ঘুমিয়ে পরে।

শনিবার তার স্ত্রী রাতের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর টিটবের হাত-পা টুকরো টুকরো করে রান্না করার পাতিলে রাখেন তিনি।

জানা যায়, ভোলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সী (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার (২৪ অক্টোবর) রাতে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পন্ডিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টিটব মুন্সী উওর দিঘলদী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড ঝড়ুমুন্সী বাড়ির বেলায়েত হোসেন মুন্সীর ছেলে। টিটব মুন্সীর দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমকে রক্তাক্ত দাসহ গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো টিটব শনিবার রাতে আলীনগরে তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে যান। সকালে স্থানীয়রা তার স্ত্রী নুরনাহারকে ঘরের সামনে রক্তাক্ত দা হাতে নিয়ে বসে থাকতে দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।

স্থানীয়রা আরও জানায়, পুলিশ ঘরের ভেতর মেঝে থেকে টিটবের রক্তাক্ত লাশ উদ্ধার এবং ঘাতক স্ত্রী নুরনাহারকে গ্রেফতার করেন। টিটব মুন্সী ও তার স্ত্রী নুরনাহারের প্রায় সময়ই ঝগড়া ও মারামারি হতো। টিটব মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল।

ভোলা সদর মডেল থানার এসআই কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, টিটব মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার নামে থানায় একাধিক মাদক, হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। তাকে তার দ্বিতীয় স্ত্রী অনেকবার পুলিশে ধরিয়েও দিয়েছিল। এসআই কবির হোসেন জানান, আমরা লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।

উল্লেখ্য, টিটব মুন্সীর প্রথম স্ত্রীর মাহামুদা বেগম তুহিনের সংসারে এক মেয়ে ও দুই ছেলে এবং অপর দিকে দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের সংসারে ৮ বছরের এক ছেলেসন্তান রয়েছে। এদিকে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ