বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

নাশকতার মামলায় আসলাম চৌধুরীরসহ ৫৬ জনের বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর রুবেল পাল জানান, নাশকতার ওই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এ জন্য আগামী বছরের ২৩ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

অভিযোগ গঠনের সময় আসলাম চৌধুরীসহ ৯ জন আসামি উপস্থিত থাকলেও বাকি ৪৭ জন পলাতক বলেও জানান রুবেল পাল।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় সীতাকুণ্ড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহাম্মদ বাদী হয়ে আসলাম চৌধুরীসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালে আসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন আসলাম চৌধুরী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় তাকে রাষ্টদ্রোহ মামলার আসামি করা এরপর তাকে চট্টগ্রামের নাশকতা মামলাসহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। তারপর থেকে তিনি কারাগারেই আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ