শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

একদিনে বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একই দিনে বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (২৯ অক্টোবর)। এর মধ্যে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখের বেশিও।

শুক্রবার যে ১৩টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার কয়েকটি পদের লিখিত পরীক্ষা সাতক্ষীরায় হবে। বাকি সব প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়া হবে ঢাকায়।

৯টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হবে সকালে, একটি প্রতিষ্ঠানের দুপুরে ও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেলে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি পদের ব্যবহারিক ছাড়া বাকি সবগুলো প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ