মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

স্বপ্নে যেভাবে যুদ্ধ বিজয়ের সুসংবাদ দিলেন রাসুল সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ফয়জুর রহমান।।

৬৩৬ খ্রিস্টাব্দের কথা। ইয়ারমুকের যুদ্ধ চলছে। উমার রাযিয়াল্লাহু আনহুর শাসনকাল। তখন ইসলাম জয়ের পতাকা উড়ছে চারদিকে। রণাঙ্গন থেকে উমার রাযিয়াল্লাহু আনহু একের পর এক দু:সংবাদ পেয়ে বিচলিত হয়ে উঠছেন।

একদিন স্বপ্নে দেখেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনার এক বাগানে তাশরিফ এনেছেন। সঙ্গে আবু বকর রাযিয়াল্লাহু আনহু। উমার রাযিয়াল্লাহু আনহু ভারাক্রান্ত হৃদয়ে আবেদন করলেন, ইয়া রাসুলাল্লাহ! আমার মন মুসলিমদের জন্য অত্যন্ত চিন্তিত।

অনেক টেনশান হচ্ছে। আল্লাহ তাআলাই জানেন তারা কী অবস্থায় আছে? খবর এসেছে, দশলক্ষ ষাট হাজার শত্রু সৈন্য মুসলিমদের মোকাবেলা করছে। নবিজি বললেন, উমার! খুশি হও।

আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করেছেন। দুশমনদের পরাজিত করেছেন। অনেক কাফির মৃত্যুমুখে পতিত। কুরআন থেকে সান্ত্বনার বাণী তিলাওয়াত করে শোনালেন,تِلۡكَ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ نَجۡعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوّٗا فِي ٱلۡأَرۡضِ وَلَا فَسَادٗاۚ وَٱلۡعَٰقِبَةُ لِلۡمُتَّقِينَ যারা দুনিয়াতে অকল্যাণ চায় না। অশান্তি সৃষ্টি করে না।

আমি তাদের জন্য আখিরাতে ঘর নির্দিষ্ট করে দিয়েছি। আর শুভ পরিণতি মুত্তাকীদের জন্য নির্ধারিত। উমার রাযিয়াল্লাহু আনহু ফজরের সালাতে উপস্থিত লোকদের এই স্বপ্ন শোনান। সবাই অত্যন্ত খুশি হয়। স্বপ্নের দিন তারিখ লিপিবদ্ধ করে রাখা হলো। কয়েকদিন পরে হুযাইফাতুল ইয়ামান রাযিয়াল্লাহু আনহু বিজয়ের সুসংবাদ নিয়ে এলেন। দেখা গেলো বিজয়ের তারিখ সেদিনই যেদিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিজয়ের সুসংবাদ দিয়ে ছিলেন। সুরা কাসাস, আয়াত: ৮৩

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ