বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

কমিউনিটি ক্লিনিকে সপ্তাহব্যাপী শুরু হচ্ছে টিকা কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে টিকা নিশ্চিতে শনিবার (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে কমিউনিটি ক্লিনিকে বিশেষ ক্যাম্পেইন। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ন্যূনতম ১৮ বছরের যেকোনো ব্যক্তিই টিকা নিতে পারবেন। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন চলবে।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এর আগে দুই দফায় গণটিকার বিশেষ ক্যাম্পেইন করা হয়েছে। এসব ক্যাম্পেইন শহর থেকে গ্রাম পর্যন্ত করা হয়েছে। কিন্তু এবারের ক্যাম্পেইন একেবারে ওয়ার্ড পর্যায়ে হবে। ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে যেকোনো একদিন ৫০০ জনকে টিকা দেওয়া হবে। সবাইকে নিবন্ধনের মাধ্যমে এই টিকা নিতে হবে। এবার শুধুমাত্র সিনোফার্মের টিকা দেওয়া হবে।

শামসুল হক বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে দেশের সব সিভিল সার্জনের সঙ্গে আলোচনা হয়েছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকা ও সিরিঞ্জ পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশে ১৩ হাজারের মতো কমিউনিটি ক্লিনিক আছে। সেখানেও আইটির দক্ষ লোকবল আছে। তারা এটি ঠিকঠাক করতে পারবে। ক্যাম্পেইনে প্রথম ডোজ দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ