বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল ও সিনএজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. আলামিন নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন বিজয়নগর উপজেলার সিরাজ খানের ছেলে। সে আশুগঞ্জ বাজারের একটি মাদরাসায় পড়ালেখা করতো।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তার এক সহপাঠীর সাথে মোটরসাইকেলে নিজ বাড়ি বিজয়নগরে যাচ্ছিলেন আলামিন। পথে সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় আলামিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাব্বির আহম্মেদ বলেন, মাথায় গুরুতর আঘাত নিয়ে সে হাসপাতালের এসেছিল। চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়েছে।

মাথায় অতিরিক্ত রক্তরক্ষণের আলামিনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ