বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব

সৃজনঘরের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর-এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ নভেম্বর) রাত ৯ টায় মৌলভীবাজার নুরুল কুরআন মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসলামি তাহজিব ও তামাদ্দুন বিষয়ক এ সংগঠনটির চলমান কমিটির (২০১৮-২০ সেশন) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বৈঠকে ৯ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন একটি কমিটি গঠন করা হয়েছে।

নুরুল কুরআন মাদরাসা মৌলভীবাজারের বিশেষ এক দোয়া মাহফিল উপলক্ষে সৃজনঘর-এর নির্বাহী প্যানেলের অধিকাংশ সদস্য একত্রিত হওয়ায় তাৎক্ষণিক পরামর্শের ভিত্তিতে বিশেষ এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সৃজনঘরের প্রতিষ্ঠাকালীন ও বিগত সেশনগুলোর সভাপতি মাওলানা আহমদ কবীর খলীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, বিগত সেশনের সম্পাদক আযাদ আবুল কালাম, প্রতিষ্ঠাকালীন সম্পাদক হামমাদ রাগিব, বিগত সেশনের নির্বাহী সভাপতি সাইফ রাহমান, সাংগঠনিক সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, অর্থ সম্পাদক হাম্মাদ তাহমীম, মিডিয়া সমন্বয়ক জামিল আহমদ এবং সদস্য নুহ বিন হুসাইন।

বৈঠকে বিগত সেশনের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৃজনঘর-এর কার্যক্রমকে বেগবান রাখতে ৩ সদস্যবিশিষ্ট অভিভাবক পরিষদ এবং ৬ সদস্যের সমন্বয়ে পরিচালনা পরিষদ নামে অন্তর্বর্তীকালীন দু’টি পরিষদ গঠিত হয়। অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদ অভিভাবক পরিষদের পরামর্শ-সাপেক্ষে পরবর্তী সাধারণ কাউন্সিল পর্যন্ত সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্তর্বর্তীকালীন অভিভাবক পরিষদে রয়েছেন- মাওলানা আহমদ কবীর খলীল, মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ ও মাওলানা আযাদ আবুল কালাম। পরিচালনা পরিষদে আছেন মাওলানা হামমাদ রাগিব, মাওলানা সাইফ রাহমান, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা হাম্মাদ তাহমীম, মাওলানা জামিল আহমদ ও নুহ বিন হুসাইন।

পরবর্তী সাধারণ কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। অন্তর্বর্তীকালীন কমিটি চূড়ান্ত কমিটি গঠিত হওয়া পর্যন্ত আসন্ন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল ২০২২’-এর যাবতীয় প্রস্তুতির কাজ আঞ্জাম দেবে।

উল্লেখ্য, শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর বৃহত্তর মৌলভীবাজার, সিলেট থেকে প্রতিষ্ঠিত ইসলামি তাহজিব ও তামাদ্দুন বিষয়ক একটি মননশীল সংগঠন। তরুণদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা তৈরি এবং এর চর্চাকে ব্যাপক করার লক্ষ্যে সংগঠনটি বিশেষায়িত কাজ ও উদ্যোগ গ্রহণে তৎপর থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ