বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০ বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘর আগুনে পুড়ে গেছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সদর উপজেলার চরনাচনা গ্রামে হতদরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ছয়টি ব্যারাকে বসবাস করে হতদরিদ্র ৬০টি পরিবার।

শনিবার সন্ধ্যায় হামিদা বেগমের রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই হতদরিদ্রদের ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ