রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সোশ্যাল মিডিয়ায় এবার মাওলানা তারিক জামিলের দূর্ঘটনায় আহত হওয়ার গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের প্রসিদ্ধ দায়ী ও আলেম মাওলানা তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর ভিত্তিহীন।

রোববার (১৪ নভেম্বর) মাওলানা তারিক জামিলের ভেরিফাইড ফেসবুক পেজে তা জানানো হয়েছে।

তাতে বলা হয়েছে, গতকাল রাত থেকে মাওলানা সাহেবের (মাওলানা তারিক জামিল) দূর্ঘটনার খবর প্রচার হচ্ছে। যা ভুল এবং ভিত্তিহীন। আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

এর আগে মাওলানা তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সংবাদে বিভ্রান্ত হয় ধর্মপ্রাণ মানুষ। আজ এই সংবাদটি ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রথিতযশা আলেমেদ্বীন, শাইখুল ইসলাম আল্লাম তাকি উসমানীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দারুল উলুম করাচি থেকে বিষয়টি ভিত্তিহীন বলে জানানো হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ