বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সড়ক দুর্ঘটনায় জহিরুদ্দিন আহমাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। রাজধানী ঢাকার সুনামধন্য প্রতিষ্ঠান জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, লেখক, গবেষক মুফতি আবদুর রহিম সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার দুপরের দিকে জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসা থেকে নিজ বাড়ি নাথেরপেটুয়ার দিকে রওনা হোন। পথে বাইক এক্সিডেন্টে তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন মাদরাসার শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ আরাফাত।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার আলহাজ্ব হা. মাও. মুফতি জুবায়ের আহমাদ। তিনি বলেন, আনুমানিক ৫০ বছরের মত হবে বয়স। একজন মুখলিস মানুষ ছিলেন। এত তাড়াতাড়ি রবের ডাকে সাড়া দিবেন কল্পনাও করিনি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন।

শোক প্রকাশ করেছেন আওয়ার ইসলামের সম্পাদক, জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মানিকনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হুমায়ুন আইয়ুব। তিনি বলেন, আমাদের সহকর্মীদের মধ্যে একজন সজ্জন মানুষ ছিলেন। সবার প্রিয় ও নরম তবিয়তের মানুষ ছিলেন তিনি। নিয়মিত আওয়ার ইসলামে লিখেছেন। আল্লাহ তায়ালা তাকে পরকালেও শান্তিতে রাখুন। তার পরিবারকে সবরে জামিল দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ