মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

আমরা গুনাহ করি কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত রাহাত।।

আল্লামা ইবনুল কায়্যিম রহ. মানুষের গুনাহ করার তিনটি কারণ উল্লেখ করেছেন। ১. অহংকার; এটার কারণে ইবলিস অধঃপতিত হয়েছিল।
২. লালসা; যেটার কারণে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন। ৩. ঈর্ষা; যা আদমের পুত্রকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করেছিল। আল ফাওয়াইদ, ১/৫৮।

খেয়াল করলে দেখবেন—পৃথিবীতে হয়তো এমন কোনো গুনাহ নেই যা এই তিনটির কোনোটি থেকেই উৎসারিত হয় না। অর্থাৎ সকল গুনাহের মূল এই তিনটিই।

কেউ জুলুম করছে? 'কখনোই আমার পতন হবে না'— এই অহংকার থেকেই করছে। কেউ ব্যভিচার করছে? এর পিছনে রয়েছে লালসা।
কেউ কালো জাদু করছে? বেশিরভাগই এর পিছনে কাজ করে ঈর্ষা।

এক হিসেবে চিন্তা করলে গুনাহ থেকে বাঁচা খুব সহজ। এই তিনটি থেকে বেঁচে থাকলেই তো হয়! কিন্তু আমরা মানুষ বলেই— এই তিনটি থেকে বেঁচে থাকা আমাদের জন্য কঠিন তো বটেই, অসম্ভবের কাছাকাছি ব্যাপার। আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ