বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

রাজশাহী সীমান্তে ইয়াবাসহ এএসআই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্তে ৪০০ পিস ইয়াবাসহ পুলিশের সহকারি পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিজিবির একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত এএসআইয়ের নাম পাঞ্জাব আলী। তিনি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক। পাঞ্জাব আলী এর আগে চারঘাট মডেল থানায় দীর্ঘদিন এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জয়নাল হোসেন জানান, গোপন সংবাদে ইউসুফপুর পুরাতন বিওপির সামনে অভিযান চালিয়ে এএসআই পাঞ্জাব আলীকে আটক করা হয়েছে। এ সময় তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পাঞ্জাব আলীকে আটক করে মামলা দায়ের করেছে বিজিবি। দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ