বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

কারামুক্ত যুব নেতাদের সংবর্ধনা দিলো ইসলামী যুব আন্দোলন নরসিংদী শাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সদ্য কারামুক্ত ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী জয়নুল আবেদীন ভূইয়া ও মেহেরপাড়া ইউনিয়ন এর সভাপতি জাহাঙ্গীর কবিরকে সংবর্ধনা দিয়েছে ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা।

গত ৫ মাস আগে হেফাজত মামলায় নাশকতার অভিযোগে ইসলামী যুব আন্দোলনের এই দুই নেতাকে গ্রেফতার করা হয়।

গতকাল বুধবার সকালে নরসিংদীর সাহেপ্রাতাপ মোড়ে এক সংবর্ধনা সভা ও মোটরসাইকেল শোডাউন এর আয়োজন করা হয়।

যুব আন্দোলন নরসিংদী জেলার সভাপতি আবু তাকি মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি মাওলানা আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বারী বলেন, জেল জুলুম আর নির্যাতনে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দাবিয়ে রাখা যাবে না। ‌ তিনি আরো বলেন, সরকার বিরোধী দলের আন্দোলন দমনে নেতাদের মামলা দিয়ে জেলে পাঠালেও এতে তাদের রাজনৈতিক শক্তি আরো বাড়ছে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতী সাইদ আহমদ সরকার এর সঞ্চালনায় এসময় মোটরসাইকেল শোডাউন ও সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহ সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, সেক্রেটারি মুফতী কাওছার আহমদ ভূইয়া, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের, ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলার সভাপতি জি এম মোবারকসহ আরো থানা ও ইউনিয়ন অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ