বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বরিশালে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মাঠে নেমেছে প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাধ্যবাধকতা থাকলেও বরিশালের আন্তঃজেলা রুটের বাসে লাগানো হচ্ছে না ভাড়ার তালিকা। যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে বাস মালিকরা। জনসাধারণের এমন ভোগান্তি লাঘবে মাঠে নেমেছে প্রশাসন।

যাত্রীরা বলছেন, আমরা চার্ট অনুযায়ী ভাড়া দেব। কিন্তু বাস মালিকরা কোনা চার্ট না দেখিয়েই অতিরিক্ত ভাড়া আদায় করছে। তারা কোনো চার্টই প্রকাশ করে নাই। এই অতিরিক্ত ভাড়া দেওয়া আমাদের জন্য কষ্টকর।

চালকরা বলছেন, মালিকরা সরবরাহ না করায় ভাড়ার তালিকা টাঙানো হয়নি বাসে।

এসব অভিযোগ আমলে নিয়ে সোমবার (১৫ নভেম্বর) বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় নগরীর বিভিন্ন বাস স্টান্ডে।

বিআরটিএ বরিশাল সার্কেলের মটরযান পরিদর্শক মো. জাফর হাসান বলেন, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছি। এখানে দেখা হচ্ছে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা। প্রমাণ পেলে তাদের জরিমানা করা হচ্ছে।

বরিশালের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, বেশ কয়েকটি কাউন্টারে ভাড়ার কোনো চার্ট ছিল না। তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকজন বাসচালকের ড্রাইভিং লাইন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।

বরিশালের আন্তঃজেলা রুটের ১৩টি বাসে ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করে ৫টি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ৪ টি বাসকে মৌখিকভাবে সাবধান করেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ