শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ টানা তিন দিন বন্ধ হজ পোর্টালের কার্যক্রম সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ওমিক্রন ঠেকাতে হিলি স্থলবন্দরে বাড়তি সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার্স ইনচার্জ সেকেন্দার আলী জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে যাত্রী পারাপার এখনো শুরু হয়নি। তবে সরকারের দেওয়া বিধি মোতাবেক শুধু ভারত থেকে যাত্রীরা দেশে আসতে পারছেন। প্রতিটা ভারত থেকে আসা যাত্রীদের অতি গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করেই অনুমতি দেওয়া হচ্ছে। এবং ভারত থেকে দেশে আসা যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ অবশ্যই থাকতে হবে।

এরপর চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্যানার দিয়ে স্ক্রিনিং করার পর কারও তাপমাত্রা বেশি হলে করোনা পরীক্ষা করা হচ্ছে। এ ব্যাপারে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

হিলি স্থলবন্দর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সংক্রমণ রোধে বন্দরে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাকগুলোতে দুই দফায় সীমান্তের শূন্য রেখায় ও বন্দরের ভেতরে প্রবেশপথে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। সেই সঙ্গে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

হিলি ইমিগ্রেশনে দায়িত্বরত চিকিৎসক জানান, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হয়েছে। করোনার এই ধরণ মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছ। ভারত থেকে যেসব পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে সেসব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ