মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

স্বপ্নে যদি স্ত্রীকে তিন তালাক দিতে দেখে তালাক হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাতে আমি স্বপ্নে দেখি, আমার স্ত্রীর সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়া হচ্ছে। ঝগড়ার একপর্যায়ে আমি তাকে বলে ফেলি, তোকে তিন তালাক দিলাম, তুই আমার ঘর থেকে চলে যা।

ঘুম থেকে উঠে বেশ আতঙ্কে পড়ে যাই যে, আমার স্ত্রী কি সত্যিই তালাক হয়ে গেল কি না। তো এখন আমার করণীয় কী? জানালে অনেক উপকৃত হতাম।

উত্তর: স্বপ্নে তালাক দিলে তালাক পতিত হয় না। হাদীস শরীফে এসেছে-

رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النّائِمِ حَتّى يَسْتَيْقِظَ، وَعَنِ المُبْتَلَى حَتَّى يَبْرَأَ، وَعَنِ الصّبِيِّ حَتّى يَكْبُرَ.

তিন ধরনের মানুষের উপর থেকে কলম (অর্থাৎ হুকুম) উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত। শিশু বালেগ হওয়া পর্যন্ত এবং পাগল সুস্থ হওয়া পর্যন্ত। (সুনানে আবু দাউদ, হাদীস ৪৩৯৮)

হযরত ইবরাহীম নাখায়ী রাহ. বলেন- لَيْسَ طَلَاقُ النّائِمِ بِشَيْءٍ. ঘুমন্ত ব্যক্তির তালাক পতিত হয় না। (কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৫০০)

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ঘুমন্ত অবস্থায় তালাক দেওয়ার কারণে তা কার্যকর হবে না। আপনারা পূর্বের মতই স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে পারবেন।

দলিল- আলমুহীতুল বুরহানী ৪/৩৯১; আলবাহরুর রায়েক ৩/২৫০; আলজাওহারাতুন নায়্যিরাহ ২/৪১; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩০২; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩০২। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ