শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

সাত কলেজের সাবজেক্ট চয়েজ দেওয়া যাবে আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০২১-২১ সেশনের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েজ দিতে পারবেন আজ রোববার থেকে।

শিক্ষার্থীরা সাত কলেজের ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে লগইনের মাধ্যমে সাবজেক্ট চয়েজের ফরম পূরণ করতে পারবেন। ২০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

উল্লেখ্য, গত ৫ ও ৬ নভেম্বর বাণিজ্য ইউনিট ও বিজ্ঞান ইউনিটের, এবং ১৩ নভেম্বর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, ১১ নভেম্বর বাণিজ্য ও বিজ্ঞান ইউনিট ও ১৬ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফলাফল প্রকাশিত হয়।

সাত কলেজে এবার বাণিজ্য ইউনিটের জন্য ৫ হাজার তিনশত ১০টি, বিজ্ঞান ইউনিটের জন্য ৬ হাজার ৫০০টি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য ১৪ হাজার ৩৮২টি আসন বরাদ্দ রয়েছে।

অনলাইনে বিষয় এবং পছন্দক্রম পূরণের পর ভর্তি পরীক্ষার মেধাক্রম ও ভর্তির যোগ্যতা অনুসারে বিভাগবন্টনের তথ্য পরবর্তীতে সাত কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র সংশ্লিষ্ট কলেজে জমা রাখা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ