মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার খুলনা বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ সিলেটে ইরানের বক্তব্যের নিন্দা পীর সাহেব দেওনার, ১১ দল থেকে বহিষ্কারের দাবি নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু পারিবারিক বন্ধন রক্ষায় সম্মিলিত ভূমিকা জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি ‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’ ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া পড়তেন কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’

মেয়র পদ থেকে বরখাস্ত হলেন আব্বাস আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কারাগারে থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে মামলা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা ৮ই ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আব্বাস আলীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তার বিরুদ্ধে পৌরসভার ১২ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন এবং তাকে গত ২৫শে নভেম্বর কারণ দর্শানোর নোটিশ করা হলেও তিনি কোন জবাব দেননি। সেজন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩১ উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ‘পাপ হবে’ আব্বাস আলীর এমন বক্তব্যের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১লা ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ