বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

আগামীকাল শুরু হচ্ছে ৩দিন ব্যাপী সিলেট বিভাগীয় জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাবলিগের সিলেট বিভাগীয় জোড় শুরু হচ্ছে আগামীকাল ১২ ডিসেম্বর রোববার। সিলেটের জামেয়া রেঙ্গা মাদরাসা ময়দানে এ জোড় অনুষ্ঠিত হবে। বিষয়টি একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়েছে আওয়ার ইসলাম।

জানা গেছে, তিনদিন ব্যাপী অনুষ্ঠিত তাবলিগের এ জোড় কেন্দ্র করে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। তাবলিগের এ জোড়ে সিলেট বিভাগের চার জেলার মানুষ অংশ নিবেন। এছাড়া একই সঙ্গে দেশের আরও দুইটি বিভাগে তাবলিগের জোড় অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, তাবলিগের জোড় কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট বিভাগীয় পুলিশ। সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সিসি ক্যামেরা গোয়েন্দা সংস্থার সদস্যসহ নিবীর পর্যবেক্ষণসহ মাঠে ওয়াচ টাওয়ার থেকে জোড় পরিস্থিতি পর্যবেক্ষন করবে পুলিশ।

প্রসঙ্গত, প্রতি বছর ইজতেমার পূর্বে এই জোড় অনুষ্ঠিত হয়। তিন দিনের এই জোড় যারা টানা ১২০ দিন (তিন চিল্লা) ও আলেমগণ এক সাল অর্থাৎ ১২ মাস টানা আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন তারাই এই জোড়ে অংশগ্রহণ করে থাকেন।

তবে জোড় উপলক্ষে ১ চিল্লার সাথীরা ইচ্ছে করলে মাঠে গিয়ে অবস্থান করতে বা থাকতে পারেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ