মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

চলন্ত প্রচেষ্টা পরিবহনে শিশুর জন্ম, আজীবন ভাড়া ফ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-মাওয়া মহাসড়কে প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন এক নারী। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রচেষ্টা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব- ৬৯৮৮) মাওয়া থেকে ঢাকা আসার পথে শ্রীনগর উপজেলার দোগাছি ক্যাম্পের সামনে এলে গর্ভবতী এক মা যাত্রীর প্রসব বেদনা উঠে।

এ সময় বাসটি থামিয়ে পুরুষ যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং নারী যাত্রীদের সহযোগিতায় ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মা।

এদিকে, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে নবজাতক ও মায়ের খোঁজ নেওয়াসহ সুচিকিৎসার ব্যবস্থা করেন প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান মো. নোমান মিয়া। একইসঙ্গে তিনি নবজাতকটিসহ তার পরিবারকে আজীবনের জন্য প্রচেষ্টা পরিবহনে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা দেন।

প্রচেষ্টা পরিবহন কোম্পানির ম্যানেজার আমিনুল ইসলাম জানান, মা-নবজাতকটি শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনই সুস্থ রয়েছেন। মাদারীপুর থেকে স্বামীসহ মাওয়া এসে গাজীপুরের উদ্দেশে প্রচেষ্টা বাসে উঠেছিলেন ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেওয়া ওই মা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ